সর্বশেষ

যুবদল

পটুয়াখালী জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা, রুমি সভাপতি ও রিমু সাধারণ সম্পাদক

পটুয়াখালী জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমিকে সভাপতি এবং মোহাম্মদ রিমাউনুল ইসলাম রিমুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কেন্দ্রীয় যুবদলের অনুমোদনের পর পটুয়াখালী শহরে আনন্দ মিছিল করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা যুবদলের উদ্যোগে শহরজুড়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয় এ দিনটি। এতে অংশ নিয়ে বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জয়পুরহাটে মহাসমারোহে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝাঁকঝাঁক নেতাকর্মীদের অংশগ্রহণে নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি ও যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংগঠনকে শক্তিশালী করার বার্তা দেন।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে রাজশাহী মহানগর যুবদলের সম্মাননা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নকে সম্মাননা স্মারক প্রদান করেছে রাজশাহী মহানগর যুবদল। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় যুবদল নেতারা উপস্থিত ছিলেন।